গ্রীষ্ম-বর্ষা-শরৎ গেলে হেমন্ত-শীত-বসন্ত মেলে বদলের খেলা সদাই চলে কিছুই নয় শান্ত যেমন রয় শুরু তেমনই আছে অন্ত। এ খেলায় শুধু ব্রাত্য - নারী - বারণ দান দেওয়া নতুন সবের মাঝেও যেন পুরোনো হয়ে রওয়া কারণ? কারণ, সে যে সর্বজয়া।। হাসি মাপা ,কান্না চাপা, ...
উন্নয়নের হাতটি ধরে, গ্রাম এসেছে শহরে মেঠো পথের গন্ধ হারিয়েছে কংক্রিটের আস্তরণে অলি-গলি আজ সড়ক হয়েছে, স্বপ্নকে তাড়া করে পুরোনো নিজের পাতা উল্টেছে নিঃশব্দে জায়গা ছেড়ে পাড় বাঁধানো দিঘি হয়েছে বহুতল অট্টালিকা, বিজলি বাতির দাপটে ক্ষীণ হয়েছে প্রদীপের শিখা। চিঠির কথা দূরভাষে লিখে - সভ্যতা শিখেছে সময়কে টেক্কা দিতে, ঘন্টার কাজ লহমায় মেটে সময়ের কাটা যেন রুদ্ধ শ্বাসে ছোটে সে যেনো এক জাদুমন্ত্রবলে সমগ্র পৃথিবীটা সামিল হয়েছে এক আন্তর্জালে। মানুষ নিয়েছে নতুনকে সাদরে বরণ করে অভ্যেসকে বিদায় জানিয়েছে করজোড়ে। চাষের জমিতে আজ যন্ত্রের দখল চলে, ...
Comments
Post a Comment